Showing posts with label Bengali. Show all posts
Showing posts with label Bengali. Show all posts

Saturday, June 20, 2020

Even if it's a lie

An extreme throwback to a couplet (the last two lines of this poem) I wrote during a pleasant yellow cab ride in Kolkata back in 2010. I wrote it as a text message in an earlier-generation mobile phone before pressing the send button. To my surprise, the response from the recipient was so overwhelming that it floats my boat even today (my state of mind was very similar to Sushant's or Irrfan's in the image below). Recently I had a chance to expand on the central theme with a light-hearted touch, resulting in the following short poem :)


মিছেই না হয় 

মিছেই না হয় পুছলে হদিশ দুর্বলের তাই কম কি?
বিশেষ সূত্রে খবর নিও আজকাল আমি শয্যাশায়ী
News এ আসবে না তাই পাঠাচ্ছি Weather Report
প্রবল ঝড়ের আশঙ্কা তাই চলছে না Public Transport
WhatsApp এর দরদী Status পৌছায়নি তোমার শহরে
শেষ পর্যন্ত কলম ধরলাম By Chance যদি মনে ধরে
মিছেই চাইলে চোখ তুলে না হয় জীবনকবির তাই কম কি?
সবাই জানে তুমিই বনলতা সেন তুমিই আমার 'দুদণ্ড শান্তি'

মিছেই না হয় করলে খাতির নিষ্প্রাণের তাই কম কি?
খোঁজ নিয়ে দেখো তুমি নেই তাই আমি Almost ধরাশায়ী
ডাক্তার বলেছে 'Gone Case - Multiorgan Failure'
Artificial Intelligence বলছে 'Relapse - For Sure'
তোমার চলে যাওয়ার অনিবার্যতায় জীবন খেয়েছে থতমত
তার ওপরে Early Midlife Crisis আর বাকিটা ব্যক্তিগত
তাই মিছেই না হয় বাসলে ভালো ফকিরের তাই কম কি?
ভুল বলিনি ভেবে দেখো তুমি ছাড়া আমি ফকির-ই

Saturday, May 30, 2020

Five Poems

Social distancing got me scrolling through my old diary of poems from high school and college days. I think teenager me would high-five grown-up me for digitalizing these amateur writings! It feels amazing that some of these feelings from the early 2000s are still relevant and relatable today! But most importantly, it's a sheer nostalgia to revisit the poems, like listening to an old song that brings an exact moment from the past. Be it from a college canteen, classroom, or hostel, for a split second, I could feel the presence of my younger version and the instantaneous thought process going behind the lines. Without any further digression, here are five poems in chronological order, among which two of them (4th and 5th) were written in classroom backbenches 🙈🙈🙈

A page from the diary of poems!





বিশ্বকাপ ক্রিকেট ২০০৩ (2003)

আফ্রিকার তিনটি দেশের নামীদামী শহর
সেখানেই বসেছিল এবার বিশ্বকাপের আসর
অংশ নিয়েছিল মোট চোদ্দটি দেশ
তাইতো খেলাগুলো জমেছিলো বেশ
লারার দাপটে হলো খেলার উদ্বোধন
দ্বিতীয় ম্যাচে হেরে ভারত করলো ছন্দপতন
কেনিয়া চমকপ্রদ কাজখানি করে
পোলকরা সটান প্রথম রাউন্ডেই সরে
বিধ্বংসী McGrath Leeরা করে রাজত্ব
পাকিস্তানের হার হয় ভারত প্রদত্ত
ইতিহাস গড়লো সচিনের ৯৮
ছটি দেশ বয়ে চললো Super Six এর মই
অবশেষে এলো সেইদিন মার্চ ২৩ শে
পন্টিং করলেন জাহিরদের খুন সম্রাটের বেশে
সেনাপতি হয়ে কাজ ভারী জমালেন মার্টিন
শতকোটির স্বপ্ন করে দিয়ে লীন
১৯৮৩র বিশ্বজয় মনে পড়লো
ভারতীয় অশ্রুধারা ভূপতিত হল
মিশ্র অনুভূতিতে বিদায় জানালো বিশ্বকাপের হাত
২০০৭ এ ওয়েস্ট ইন্ডিজ এ ফের হবে সাক্ষাৎ

ঘূর্ণিপাক (2003)

স্নিগ্ধ বাতাস বয়েছে যে চলে
মানুষজন ঘরবাড়ি সকলকে এই বলে
হৃদয়ে জাগিয়ে অদ্ভুত অনুভূতি
মানসিকতার ঘটিয়ে চঞ্চল চ্যুতি
সুদূর ইরাক থেকে এসেছে যে বাণী
পৌঁছে দেবে কে এই বার্তাখানি
সাম্প্রদায়িকতায় আক্রান্ত মোরা সব জাত
আমরাই ঘটাচ্ছি প্রাণের যবনিকাপাত
বয়ে চলে পবন অতীতকে ঘিরে
বিবর্তন প্রশ্ন করে খুবই ধীরে ধীরে
বিজ্ঞানের উন্নতি চুপি দেয় উঁকি
আধুনিকতা আবার নেয়নি কোনো ঝুঁকি
তাই দেখে হাসেন দেবতা কল্কি
'কেমন দেখাছি আমি যুগের ভেল্কি?'
মনমড়া বাতাসের আর ঠাঁই নাই
ঘূর্ণিপাকে পাক দিয়ে চড়াই উৎরাই
'যদি পারিরে স্বল্প বার্তা শোনাতে
ঐক্য যদি আনতে পারি বিবিধ জাতে
পারি যদি আনতে মহাপুরুষকে
দিতে আমি রক্ত বিশ্বের ফুসফুসকে
যদি পারি থামাতে নরমেধ বলি
শান্তিকে সঙ্গে নিয়ে মৃদুমন্দ চলি
হই দিশেহারা জড় পৃথিবীকে পেলে
ঘূর্ণিপাকে স্বস্তি পাই ঝেড়ে মুছে ফেলে'


অন্তরন (2004)

ক্যান্টিন এর গরম কফির ধোঁয়ায়
লুচি ছেঁড়ার আঙ্গুল মাঝে
চশমাচোখের নিবিড়তলে
কাঁঠালগাছের সবুজ বুকে
বাতায়নের ওই পারে
ঝাপসা ছবি ফুটে ওঠে
চোখের ভাষায় নীরবতায়
সুপ্ত ইচ্ছে ওই দেখা যায়
উড়ান ঘুড়ির পড়ার ভয়ে
নাগরদোলার ঘূর্ণিপাকে
নদীর স্রোতে ওই ভেসে যায়
হঠাৎ তাতে বান  আসে
কার কি বা যায় আসে!
ঘুড়ি তবু উড়তে থাকে
আঙ্গুল লুচি ছিন্ন করে
ধোঁয়ার আঁচ কমতে থাকে
চোখের ভাষা নীরবই থাকে
কার কি বা যায় আসে!


অবরোধ (2005)

কান্নাভেজা চোখের চাহনি
বুক চেপে যাওয়া আর্তনাদ
নিবেদিত অপলক দৃষ্টি
এসবেরই ঘন ঘন ঝলকানি
তবু কোথাকার এক বাঁশবন
আঁকা বাঁকা আঙিনা
ঘুরে আসে ফিরে আসে তারপর জানিনা
সামনে গণিত স্বপ্ন অগণিত
সংখ্যার অবাধ বিচরণ
মিলিয়ে যাওয়া বিকেলবেলায়
প্রাণ ডাকে আয়
তবু থমকে থাকে পা, তাই দাঁড়িয়ে থাকি...


একদিন (2005)

একদিন
যেদিন নিভে যাওয়া সূর্য
পৃথিবীর সব আলো ফিরে পাবে বলে

একদিন
যেদিন সেই নবান্নের ঘ্রাণ
গ্রামের পথে পথে সুবাস ছড়াবে বলে

একদিন
যেদিন সৃষ্টির মনের কথা
দ্বেষ নয় প্রেম মনে হবে বলে

একদিন
যেদিন চেতনার বলয়ের নিজগুনে
মানুষ অনবনমনে পৌঁছে যাবে বলে

আজো মানুষ বেঁচে আছে
আজো মানুষ স্বপ্ন দেখে
আজো সেই জীবনকবির ভাবনা বারবার ঘুরে আসে
আজো তাই কেউ কেউ কবি হতে চায়
আজো তাই কেউ কেউ কবিতা লেখে




Wednesday, March 13, 2013

Hunger Strike!

After a long long time, I am posting something here. This was written on the occasion of a friend's birthday back in 2004. I was so 'full' of happiness that I realized that I am not even feeling hungry as I am 'fully loaded' with joy. No wonder, I celebrated the occasion with a poem by succumbing to an intentional hunger strike. The festive mood formed the basis of this amateur writing :)              


                                    

অনশন 

উপোশ করেছি আমি 
হ্যা , আমি উপোশ করেছি আজ !

আকাশকোলে মেঘবালিকারা আজ 
পাগল হয়েছে তীব্র প্রেমের ভাষায়
রন্ধ্রে রন্ধ্রে ওদের ছড়াচ্ছে আবেশ 
রোদবালকের তরে মিলনের আশায় 

উফ! কি ক্ষুধার্ত না হয়েছে আজ 
স্বপ্ন-ইচ্ছে-উষ্ণতাকে কাছে পেতে চায় 
মৃদু টোকায় ঝিমিয়ে পরা লজ্জাবতী 
প্রাণপুরুষের স্পর্শে জেগে যেতে চায় 

আশ্চর্য! ওরা মুদে যায় না আর !
না, ওরা মুদে যায় না আর !

অমাবস্যাভরা রাতের তিমিরে আজ 
দিশেহারা তারাগুলো নিভতে নারাজ
প্রাণমনে আনমনে ওরা পাক খায় 
বিন্দুসঙ্গমে পৌছে যেতে চায় 

উফ! কি অবুঝ না হয়েছে আজ 
নিজেকে সপেছে আদরের গভীরতায় 
আহা! কবে কে কোথায় পেয়েছে এমন ফুলশয্যার সাজ 
প্রিয়জনের নেশায় মাতাল হয়ে ছেড়েছে সর্বলাজ 

বিন্দুমাত্র আপোস করেনি আজ !
না, ওরা আপোস করেনি আজ !

উপোশ করেছি আমি 
হ্যা আমি উপোশ করেছি আজ!

Sunday, October 7, 2012

A Momentary Moment

                                
Sometimes some unexpected phenomenon happens that changes our mood completely for good or bad. In my case, it was for good. It was a pleasant afternoon when a commonplace yet extraordinary, momentary yet ecstatic, regular yet exciting moment happened and the aftereffect was the following :)

ক্ষণিকা

একাকী দাঁড়িয়ে ছিলাম চৌরাস্তার মোড়ে
আকাশের মেঘগুলো সব যাচ্ছিল সরে সরে
বিকেলের মৃদু হাওয়া বইছিল ধীরে
সহসা কি দেখিলাম ওই মানবীরে
গড়িয়ার মোড় হতে আসিতেছিল হাঁটি
ভাবিলাম দিন বুঝি হইলো না মাটি
কি ভর করিল হঠাৎ মনেতে
দুজনে পাশাপাশি চলিলাম পথেতে
এ কেমন রূপসী এমন পরিপাটি
কোনো কথা হইলো না কেবল তাকাতাকি
এমন সময় পথ বুঝি ফুরাইল আসি
দিগন্তে দিবাকর অস্ত গেল হাসি
আমার পথ ধরিল না, চলে পথান্তরে
আর দেখা হইলো না চিরকালান্তরে |

Sunday, August 26, 2012

Chlorophyl




Chlorophyl



মনকেমনের রং নাকি সবুজ
ওর গোটা শরীর জুড়ে তীব্র জলোচ্ছাসের শব্দ
আর্তনাদের কালো রং ও মাড়িয়েছে অনায়াসে
এবড়ো খেবড়ো পথের হদিস ও জানে
তাই হাজার বছরের রক্তাক্ত পথ পেরিয়ে
বজ্রকঠিন নি:স্তব্ধতাকেই আঁকড়ে ধরেছে প্রাণপনে |

মনকেমনের রং বুঝি সবুজ
একবুক অভিমানের নীল ওর রন্ধ্রে রন্ধ্রে
বিষাক্ত মায়াকান্না ওর গহ্বরে গহ্বরে
লুকোচুরির আদৌপান্ত ও জানে
তাই নৃশংস উষ্ণতার ভাষা এড়িয়ে
শান্তশীতল নীরবতাকেই বন্ধু করেছে গোপনে |

মনকেমনের রং হয়তো সবুজ
খাদের কিনারার ধূসর ওর নাকে মুখে
নির্লজ্জ চাওয়া পাওয়া ওর অতীতে অতীতে
শূন্যতার হাতছানি ও জানে
তাই সব দীর্ঘশ্বাসের পর, সব অন্ধকার পেরিয়ে
ক্লান্ত নাবিকের মত পাড়ি দিয়েছে আলোর সন্ধানে |

মনকেমনের রং হল সবুজ
একদল chlorophyl ওর নির্যাস!
মৃদুমন্দ বাতাসের শিহরন ওর জঠরে
আকাশ ওর মনের কথা জানে
তাই অভাগা শিশুর মত এক অসহায় বিকেলে
ঘন সবুজ গাছের ছায়ায় মায়ের কোল খুঁজেছে সমানে |




Thursday, July 12, 2012

On A Rainy Day - From Old Diaries


It's raining cats and dogs in Birmingham, AL. I just came to school completely drenched, after a horrible drive from home. The roads were hardly visible and I slipped multiple times while walking back from the parking lot and my umbrella is completely broken after much struggle with the wind. On that note, I thought of posting one of my poems that I wrote on a sunny day while sitting on the grass of UAB Blazer Green (university ground) two years ago :)



An aerial view of UAB Blazer Green!


অভিমান

আর যাব না বৃষ্টিপায়ে, ঝড়মুখো আর হব না
ঢের হয়েছে বৃষ্টিসুখ, আর আমি ভিজব না
টানুক যতই টাপুর-টুপুর, আর ছুটে যাব না
জানলার ধারে দাঁড়িয়ে তোকে আর দেখব না
হামলে পরবি তুই? কালবৈশাখীর মত?
ভাসা না তুই শহরতলি অনন্ত অবিরত
উড়িয়ে দে না চালচুলো তুই, দে না ভেঙ্গেচুরে
তোকে কিন্তু ত্যাগ করেছি, ফেলে দিয়েছি ছুঁড়ে 
যা রে যা তুই নিপাত যা, তোর সঙ্গে আড়ি 
রেগে গেলে আমি কিন্তু বদমেজাজি ভারী 
রোদের আমি বন্ধু হব জ্বলে পুড়ে মরিস
মেঘের কাছে ধরা দেব পারলে ভালো থাকিস
নষ্ট যদি হই আমি চাস না আমার পানে
দেখবি আমি হারিয়ে গেছি একদিন মরুস্থানে 
তোর তখন ঝড়ের রাত আমার তখন জ্যোৎস্না
তখন যেন আমার নেশায় উন্মত্ত হোস না 
এখন আমার মনখারাপ তাই ভালবাসায় ছুটি
একটু পরেই তোর প্রেমে খাবো লুটোপুটি
তখন আসিস আমার কাছে হিমেল হাওয়ায় মিশবো
আদর করিস মনের মতো, ইচ্ছেমতো ভিজবো


Wednesday, July 11, 2012

Singing the Unsung Hero - The Renkoji Temple And Beyond

Although highly disputed, it is believed that Netaji’s ashes have been kept in an urn at the Renkoji temple, one of the believers being none other than Ms. Anita Bose Pfaff, Netaji’s own daughter! It is well-known that the Mukherjee commission concluded in their report in 2006 that Netaji did not die in a plane crash, although the previous two commissions reported otherwise. Much water has flown under the bridge and many other stories emerged as ‘popular’ such as the ‘Gumnami Baba’. Each of these stories has its own shortcomings and hence the death mystery remains inconclusive till now. As a consequence, Netaji is still alive ‘theoretically’!

This summer I had the privilege of visiting Japan for attending a research conference. It was a tight and hectic trip of 8 days in Tokyo, Kyoto and Hiroshima. During my stay in Japan, I had the opportunity to visit Renkoji temple at Suginami-Ku, Tokyo on 23rd June 2012. It was my lifelong dream to visit this ‘holy’ place. Being situated in a residential area, the place was quite calm as compared to other places in Tokyo. I took the subway Marunouchi line from Shinjuku to Higashi-Koenji station to reach Renkoji.  I was a bit nervous while approaching the temple. Upon arrival, through the main gate, along with some scriptures written in Japanese, I got a glance of my favorite childhood hero standing alone – the ‘Patriot of Patriots’ as called by Mahatma Gandhi and ‘Deshnayak’ as called by Tagore. A closer view took my attention to another inscription written in Hindi in 2001 by then prime minister Shri Atal Bihari Vajpayee,  a ‘rare’ effort from the government of India. I could not go inside the main hall as it is open to the public only once a year i.e. August 18th – the date the alleged plane crash took place in 1945! Keeping aside all controversies, I must say this was a lifetime experience and definitely one of the proudest moments of my life!

I spent another 30 minutes there. As I wandered about in the temple premises, my mind took a little digress to recapitulate some recent findings by a group of Netaji truth seekers. As of now, it is an ‘unofficial’ proven fact that the ashes kept in the Renkoji temple are not of Netaji. To substantiate further, some sources reveal that Netaji was ‘seen’ after the plane crash. Frankly speaking, these facts could not alter my visit to this ‘mysterious’ place. As an ardent admirer of Netaji, it is the constant indifference, non-cooperation, and apathy shown by the government towards a true son of India that bothers me more than the mystery itself. It is indeed a painful national shame the way his death issue is mystified, the way he has been deliberately humiliated, the way his greatness has been distorted in popular culture! Simply put, a man who sacrificed his life to dream about a prosperous India, who chose to stand different from the crowd of ‘greedy’ politicians, who took breath-taking risks to form an army of nearly 45,000 soldiers to free India, must not be forgotten! I closed my eyes in anguish. As the sun was going down, thoughts of mere disappointment gradually occupied my mind. There was a copy kept for the visitors to write something in it. I wrote, “Dear Netaji, we don't deserve you! Don't forgive us ever!” A resultant futile protest in deep darkness!

In the next few days of my trip, as I sailed through the land of the rising sun, experiencing Japanese food and culture, among other things, I was truly mesmerized by the courtesy and politeness of well-dressed Japanese people. What fascinated me most is that despite some potential threats like regular earthquakes, tsunamis, nuclear attacks, the country is neat, clean, highly disciplined, and extremely well-organized. Japanese people are known for their genuine love for their country as well as faith in themselves. I saw a glimpse of Japanese sincerity through the places I visited. Be it a traditional Japanese temple or a masterpiece of modern architecture, Japanese dedication was prevalent everywhere. Henceforth, over the course of my journey, I have developed a huge crush on Japan and Japanese people. Swami Vivekananda once said when asked about Japanese people, “If you catch the social morality and the political morality of the Japanese, you will be as great as they are...When you have men who are ready to sacrifice their everything for their country, sincere to the backbone — when such men arise, India will become great in every respect”. As known to many, Vivekananda’s messages and dynamic personality had a huge impact on Subhash Chandra’s life. Indeed, Vivekananda’s aspirations were given shape and existence by Subhas Chandra as he reflected his guru in dreaming of establishing socialism in India. Throughout my journey in Japan, I felt the essence of patriotism in every nook and corner! Probably, that’s why a true patriot like Netaji is being respected in Japan – a country that symbolizes patriotism! 65 years have passed after independence. Today, India is struggling with corruption, poverty, unemployment and so many other issues. Amidst all these, Netaji is missed like never before. His ideals, his works, his achievements are much more needed to heal our wounded society. Hopefully, one day will come when he will get his due respect when we will become better human beings and will learn to love our country like he did and I believe, a better nation will be born! Then only, his immortal soul will get solace and a truly proud moment for India will arrive! This is when his death mystery will become irrelevant and a true homage towards a national hero will be paid! With that hope, my memorable journey in Japan concluded with a happy ending. No wonder, Netaji will continue inspiring future generations to come for years! My heartiest regards and ‘Pronam’ to the great leader and a 'real' hero. Jai Hind!










"তুমি  দেশের  জন্য  সমস্ত  দিয়াছ, তাই  তো দেশের  খেয়াতরী  তোমাকে বহিতে  পারে  না...তাই তো দেশের রাজপথ  তোমার  কাছে  রূদ্ধ...কোন  বিস্মৃত   অতীতে  তোমারি  জন্য  প্রথম  শৃঙ্খল  রচিত  হইয়াছিল ...কারাগার  তো  শুধু তোমাকে মনে  করিয়াই  প্রথম  নির্মিত  হইয়াছিল...

মুক্তিপথের  অগ্রদূত...পরাধীন  দেশের  হে  রাজবিদ্রোহী...তোমাকে শতকোটি  নমস্কার..." (পথের দাবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)